+8801720-932204 Follow us :

Haji Mohammod Montaj Uddin Chowdhury High School

হাজী মোহাম্মদ মন্তাজ উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়

Notice

 ২২ জানুয়ারি ২০২৬ খ্রি. আমাদের স্কুল হতে শিক্ষা সফর যাচ্ছি। স্থান :জাফলং। বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হবে সম্ভাব্য ২৬,২৭ জানুয়ারি। সকল ছাত্র ছাত্রী উপস্থিতি কামনা করছি।  আগামী ৩০ ডিসেম্বর রোজ মঙ্গলবার প্লে হতে ৯ম শ্রেণি পর্যন্ত ৩য় প্রান্তিক/ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ৩১ ডিসেম্বর রোজ বুধবার নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ।  ২০ নভেম্বর ২০২৫ইং তারিখে ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা শুরু এবং ২৭ নভেম্বর ২০২৫ইং নির্বাচনী পরীক্ষা শুরু।  ১৪ অক্টোবর রোজ মঙ্গলবার ১৫ মাস হতে ১৫ বছরের কম বয়সী শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে  ১৪ অক্টোবর রোজ মঙ্গলবার ১৫ মাস হতে ১৫ বছরের কম শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

প্রধান শিক্ষক মহোদয়ের বাণী

শিক্ষাই জাতির প্রকৃত মুক্তির চাবিকাঠি।” এই মহৎ বাণীকে সামনে রেখে হাজী মোঃ মন্তাজ উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই একটি জ্ঞানভিত্তিক ও প্রকৃত দেশপ্রেমের আলো ছড়িয়ে একটি  আলোকিত সমাজ গঠনে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের বিশ্বাস—শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং এটি শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তব জীবন ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রেও সফলতা বয়ে আনবে। 

এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি দায়িত্ববোধ, নৈতিকতা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমে গড়ে তুলতে বদ্ধপরিকর। আধুনিক পাঠদান পদ্ধতি, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করছি।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অক্লান্ত সহযোগিতা ও সমর্থনে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—হাজী মোঃ মন্তাজ উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় আগামী দিনে একটি অনন্য ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ।

Copyright © 2026 All rights Reserved

Software Version : 4.0.1