Notice
“শিক্ষাই জাতির মেরুদণ্ড”—এই অমলিন সত্যকে ধারণ করে হাজী মুহাম্মদ মন্তাজ উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় তার যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের আলো ছড়িয়ে একটি আলোকিত সমাজ গঠনে অবদান রেখে আসছে। আমাদের লক্ষ্য হলো আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদান, যা শিক্ষার্থীদের কেবল পরীক্ষার ফলাফলে নয়, বরং তাদের বাস্তব জীবন ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রেও সফল করে তুলবে। এজন্য আমরা পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম, ধর্মীও শিক্ষা.. (মুসলিম ও হিন্দু ধর্মের জন্যে আলাদা ব্যবস্থা) প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং চারিত্রিক গুণাবলী বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় এ বিদ্যালয়কে আমরা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ ।
আমরা প্রতিষ্ঠান শুরু কালে আমাদের জন্যে খুব সহজ ছিল না, প্রতিষ্ঠাতা মহোদয় ডক্টর মুহাম্মদ সানাওয়ার ইসলাম চৌধুরী সাহেবের পরামর্শ ও অর্থায়নে এবং উনার পরিবার গণের সহযোগিতায় ২০০৬ সালে যাত্রা শুরু করেছিলাম ৮/১০ ছাত্র-ছাত্রী ও ১জন শিক্ষক দ্বারা কে.জি তথা প্রাইমারী লেবেলে,
ক্রমান্বয়ে ২০১৩ সালে জুনিয়র বিদ্যালয়ে রুপান্তরিত করা হয়েছে…., বর্তমানে আমরা উচ্চ বিদ্যালয় তথা প্লে শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত উন্নতি করণ করা হয়েছে।
আমরা সব সময় স্কুলের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ।
> মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
> এসএসসি/জেএসসি রেজাল্ট
> শিক্ষা মন্ত্রণালয়
> বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
> সিলেট শিক্ষা বোর্ড
Haji Mohammod Montaj Uddin Chowdhory High School
Eralia Bazar-3060, Jagannathpur, Sunamganj
Phone:+8801720-932204
E-mail: montazuddinhs@gmail.com
Website: www.hmmuckghs.com